মৃত খোকন মিয়া ঢাকার বংশালের সাঈদ হাজী সরকার লেনের সুভা মিয়ার ছেলে।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারারক্ষী মো. হানিফ জানান, মৃত হাজতি খোকন জি.আর. মামলায় (বিদ্যুৎ) ২০১৭ সাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিল। রবিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।