হাজারীবাগে মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

মাদকবিরোধী অভিযানে হাজারীবাগ থেকে আটক ব্যক্তিরারাজধানীর হাজারীবাগের গনকটুলী এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে এই অভিযান দুপুর ১টার দিকে শেষ হয়। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।   

অভিযান চলাকালে পুলিশের ডগ স্কোয়াডের সদস্যরাঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (রমনা) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

আটককৃতদের নিয়ে যাওয়া হচ্ছেতিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সকাল থেকে হাজারীবাগের গনকটুলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

ছবি: সাজ্জাদ হোসেন