ধানমন্ডিতে চারটি ককটেল উদ্ধার

ককটেলরাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন পুলিশ বক্সের পাশ থেকে পরিত্যক্ত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আবাহনী মাঠের পাশে থাকা পুলিশ বক্সের কাছে লাল টেপ দিয়ে মোড়ানো চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করেছে। এর আগে একটি ককটেল বিষ্ফোরিত হয়। তবে, হতাহতের ঘটনা ঘটেনি।