কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির জানান, নুরুজ্জামান সেকশন বেড়িবাঁধে আমের আড়তের ব্যবসায়ী। শনিববার বিকাল ৪টার দিকে আড়তের বিপরীতে পাবলিক টয়লেটের গোসলখানায় গোসল করতে গিয়ে কাপড় ধোয়ার জন্য বালতিতে কাপড় ভেজান। এসময় পাশের আড়তের বাবুলের ছেলে তার কাপড়চোপড় নুরুজ্জামানের বালতিতে রাখে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে খবর পেয়ে বাবুল এসে নুরুজ্জামানকে চড় থাপ্পড় মারেন। একপর্যায়ে বাবা-ছেলে মিলে তাকে কিল ঘুষি মারেন। এতে নুরুজ্জামান অচেতন হয়ে পড়েন। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ দুজনকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নুরুজ্জামান শরিয়তপুরের পালং থানার দক্ষিণ কেবলনগর গ্রামের মো. আজিজ ফরাজীর ছেলে। তিনি ওই আড়তেই থাকতেন।