শাহবাগে সিএনজি অটোরিকশার ধাক্কায় পুলিশের গাড়ি চালক আহত

আহত চালকরাজধানীর শাহবাগ থানার সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আশরাফ নামে পুলিশের গাড়ির এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ জুন) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার ডিউটি অফিসার সাইফুল মুন্সী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার মাথার বাম পাশ ও বাম গাল থেতলে গেছে। ডান হাত ও ডান পায়েও প্রচণ্ড আঘাত পেয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে আইসিউতে আছেন।

ডিউটি অফিসার সাইফুল মুন্সী জানান, আশরাফুল ইসলাম শাহবাগ থানায় কর্মকরত। সিএনজি চালক নুর মিয়াকে আটক করা হয়েছে।