বাসচালক শরিফুল ইসলামকে আসামি ও ৯ প্রত্যক্ষদর্শীকে সাক্ষী দেখিয়ে দণ্ডবিধির ২৭৯/৩৩৮ (ক)/ও ৩০৪ (খ) ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩ বাস রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে তার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গত ২৯ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোজিনা গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইসতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মামলার আসামি শরিফুল ইসলাম বর্তমানে জামিনে আছে।