নবম ওয়েজ বোর্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল

হাইকোর্ট

 

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য গঠিত নবম ওয়েজ বোর্ড কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয় সচিব, শ্রম মন্ত্রণালয় সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সোমবার রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

তিনি বলেন, এর আগে গতকাল রবিবার (১ জুলাই) ওই রুল জারি করেন আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজ বোর্ড তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের।