২৯তম বিসিএস এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কমিটি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. মোশারফ হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. খোরশেদ আলম (পুলিশ), মো. শহীদুল আমীন (কৃষি), মৌসুমী আখতার (শিক্ষা), অসীম চন্দ্র বনিক (প্রশাসন), সানোয়ারুল হক (প্রশাসন), মো. জসিমউদ্দিন (শিক্ষা) ও মো. মিজানুর রহমান (প্রশাসন)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাসুম বিল্লাহ (শিক্ষা), মনির হোসেন (কৃষি), মো. কামরুজ্জামান (শিক্ষা), উৎপল রায় বিপ্লব (কৃষি), হালিমা খাতুন (পরিবার পরিকল্পনা), রাশেদুল ইসলাম (রেলওয়ে), শাকিলা হক (সমবায়), স্নিগ্ধা বাউল (শিক্ষা), ডা. আল আমিন (স্বাস্থ্য), মো. মমিনুল ইসলাম (সওজ), শেখ ফজলুল করিম (সমবায়) ও শাহেদ আহমেদ (কাস্টম্স)।
কোষাধ্যক্ষ হয়েছেন মো. সাজিদুল ইসলাম (কর)।
দফতর সম্পাদক হয়েছেন মো. শহীদুল্লাহ (কৃষি), জয়দীপ দে, মো. শাহিনুর কবির পাভেল (কাস্টম্স) ও মো. আব্দুল হাই (শিক্ষা)। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকুল চন্দ্র পাল (শিক্ষা), প্রচার সম্পাদক মো. রোকনুজ্জামান (সওজ), সহ-প্রচার সম্পাদক আরিফুন্নাহার (কৃষি) ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম মোজাম্মেল হোসেন (শিক্ষা)।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মো. রকিবুল হাসান (ইকোনোমিক), এমএম তারিকুজ্জামান (শিক্ষা), মো. আবদুল্লাহ আল মাহমুদ (কৃষি), মোহাম্মদ বেলায়েত হোসেন (শিক্ষা), মুহাম্মদ মোতাহার হোসাইন (শিক্ষা), এদিপ বিল্লাহ (কাস্টম্স), মো. শরীফুল ইসলাম (কর) ও মো. আল মামুন কোরাইশি (শিক্ষা)।