ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিত ও নৌপরিবহন মন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ নানা দাবিতে রাজধানীর মীরপুরের ১৩ নম্বরে অবস্থিত বাংলাদেশ রোড ট্রাসপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিআরটিএ’র সামনে অবস্থান নেয়।
পাশাপাশি আশপাশের সব সড়ক অবরোধ করে রেখেছে তারা। এসময় অন্তত ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।
এর পর থেকে গত তিন দিন ধরে অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।