বেশকিছু চাবির গোছা নিয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলছেন, ‘এসব চাবি ফিটনেসবিহীন গাড়ির। ফিটনেসবিহীন গাড়ির কতগুলো চাবি আমি নিয়ে এসেছি। একটিরও কোনও লাইসেন্স নাই। অনেকগুলো প্রাইভেট কার, মোটরবাইক ও বিভিন্ন কোম্পানির গাড়ির চাবি এগুলো। পুলিশের গাড়ির চাবি পর্যন্ত এখানে আছে। যারা লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাদের গাড়ির চাবি এগুলো।’ ‘সিলেট সেকেন্ড লন্ডন’ নামের একটি ফেসবুক ওয়ালে ভিডিওতে দেখা যায় এ চিত্র।
শনিবার (৪ আগস্ট) সপ্তম দিনের মতো ঢাকার রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। মোড়ে মোড়ে তারা যানবাহনের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন। কোনও কোনও জায়গায় শিক্ষার্থীরা লাইসেন্সবিহীন গাড়ির চাবিও রেখে দেন।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র্যাডিসন হোটেলের উল্টোদিকে) জাবালে নূর পরিবহনের বাসের চাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের নিশ্চয়তা ও শিক্ষার্থীদের চাপা দিয়ে ‘হত্যা’র বিচারসহ নয় দফা দাবিতে রাজধানীতে আন্দোলন করে আসছে।