নিহতরা হলেন- পাঠাও চালক রিপন শিকদার (৩০) ও আরোহী জানে আলম (৩১)।
জানা যায়, জানে আলম ‘পাঠাও’ এর মাধ্যমে মিরপুর থেকে ডিসিসি রোড জয়কালী মন্দিরের সামনে নিজ বাসায় ফিরছিলেন। পথিমেধ্য মতিঝিল ২৪ তলা শিল্প ভবনের সামনে আসলে একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি, একটি লরি মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’