ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুরাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সেনাবাহিনীর করপোরাল আব্দুর রাজ্জাক (৩৭) নিহত হয়েছেন। তিনি ডিউটিতে যোগ দিতে আর্মি স্টেডিয়ামে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করপোরাল আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সকালে ডিউটিতে যোগ দিতে আর্মি স্টেডিয়ামে যাচ্ছিলেন। যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।