আইনমন্ত্রী বলেন, ‘সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্প লাইন চালুর পর টোল ফ্রি নম্বরে কল করে ২৮ হাজার ৫৯১জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে ২ লাখ ৪০ হাজার ৫৪৭ জনকে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং জেলা লিগ্যাল এইড অফিসারের মাধ্যমে আট হাজার ১২৯টি মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম আইন সহায়তা সেলের মাধ্যমে ১০ হাজার ৮৬১ জনকে সহায়তা প্রদান ও ৪৪২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।