রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আগুনরাজধানীর কড়াইল বস্তির জামাই বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।