হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি সোনার বারসহ ইমিগ্রেশন পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) আটক করা হয়েছে। তার নাম কামরুল ইসলাম। সোমবার (০১ অক্টোবর) এ ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা তাকে স্বর্ণের বারসহ আটক করেন।
কাস্টম হাউসের এক কর্মকর্তা জানান, কামরুল ইসলামের আজকে ডিউটি ছিলো না, তবুও তিনি বিমানবন্দরে এসেছিলেন। তাকে সন্দেহজনক অবস্থায় চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম।
বিমানবন্দর থানার ওসি নূরে এ আজম মিয়া জানান, আটক এএসআইকে এখনও থানায় সোপর্দ করা হয়নি। তবে খবর পেয়েছি।