সাবেক এমপি আসাদুল হাবিব দুলুকে দুদকে তলব





দুদকবিএনপি নেতা ও লালমনিরহাটের সাবেক সংসদ সদস্য আসাদুল হাবিব দুলুকে তলব করেছে দুদক। আগামী ১৪ অক্টোবর তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।


সোমবার (৮ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নোটিশে দুলুকে তলব করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, বিএনপি সরকারের সময়ে লালমনিরহাট ও রংপুরে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে আগামী ১৪ অক্টোবর তলব করা হয়েছে।