এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৭ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ১৪ নভেম্বর পল্টন থানায় পৃথক তিনটি মামলা হয়। এরপর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারসহ ৬৪ জন হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন।’