প্রসঙ্গত, কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।
গত ২০ মার্চ রাত ৯টার দিকে ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ওই ঘটনায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গুলশানে নিজ বাসায় গারো মা-মেয়ে খুন