মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ০০:৪০আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০০:৪০

রাজধানীর মগবাজার এলাকায় এক ড্রাইভারকে মারধরের ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতার ব্যক্তির নাম আমিনুর রহমান (৫৫)। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বুধবার (২২ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর মগবাজার এলাকার একটি ফ্ল্যাটে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে ধারণ করা কিছু আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ধারণের সঙ্গে জড়িত সন্দেহে ভুক্তভোগী ড্রাইভারকে কয়েকজন ব্যক্তি মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে মামলাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার (২২ জুলাই) গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ২ নম্বর অভিযুক্ত আমিনুর রহমানকে ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতার আমিনুর রহমান ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

/আইএ/এফআর/
সম্পর্কিত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’