ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ফল বিক্রেতা মঞ্জু বি-বাড়ীয়া জেলার কালা মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর-১০ নম্বর সেকশনের মঈন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নিহতের স্ত্রী আকলিমা ও তার ভাগিনা আকমল ফুটপাতে ফলের ব্যবসা করেন।
আকলিমা বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন, বুধবার দুপুরে হোপ স্কুলের পাশে ফুটপাতে তাদের ফলের দোকানের সামনে রিকশা রাখেন সাইফুল। এতে ফলের দোকানটি ঢেকে যায়। তাই রিকশাটি সরাতে বলা হয়। পরে মঞ্জুর সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশাচালক আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর সেখান থেকে আমার স্বামী মঞ্জুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে তাকে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।