এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩০ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ আর এম কামরুজ্জামান কাকন ও সুব্রজিত ব্যানার্জি।
এর আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের চাকরিতে সিরাজুল ইসলাম সিদ্দিকী নামে এক মুক্তিযোদ্ধাকে হয়রানি না করতে হাইকোর্ট কয়েকটি নির্দেশনা দেন। কিন্তু ওইসব নির্দেশনা না মানায় মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।