একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১৯:৫১ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৫১

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২৩ অক্টোবর)) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

আপনার টাকা কোথায় রাখবেন
মানুষের কষ্টার্জিত টাকা কোথায় রাখা নিরাপদ? ব্যাংকে, সঞ্চয়পত্রে, নাকি অন্য কোনও বিনিয়োগে?

খুনিরা বেপরোয়া, এত  অস্ত্র আসে কোথা থেকে?
একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কারণে নতুন করে সামনে এসেছে অবৈধ অস্ত্রের বিস্তার, অপরাধীদের দুঃসাহস এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক দিক।

পর্যটকদের নিরাপত্তা কোথায়?
কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
ইনানীর একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু এবং এর দুই দিনের মাথায় হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে একই পরিবারের সদস্যসহ চার পর্যটকের প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠেছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা প্রস্তুত কক্সবাজার।

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন ইউক্রেনীয় সেনা, পরে যেভাবে উদ্ধার
ইউক্রেনীয় এই পদাতিক সেনার বাঁ পা আগেই ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় উড়ে গিয়েছিল।

মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এক ভক্ত তো অফিস থেকে ছুরি নিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলেছেন।

গান, চাকরি ও পড়ানো—যেভাবে সময় কাটে ‘লাগে উড়াধুরা’ গায়িকা অন্তরার
‘তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন দেবশ্রী অন্তরা। শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গানটি ব্যবহার করা হয়। তবে এটির পর নতুন আর কোনও সিনেমায় গানে পাওয়া যায়নি তাকে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
এটা কি সত্যি, ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাস সতেজ রাখে?
এটা কি সত্যি, ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাস সতেজ রাখে?
স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  
স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  
আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং