সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি

সাংবাদিকের ওপর হামলার দৃশ্য
বেসরকারি চ্যানেল আরটিভির রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপারসন নাজমুল হোসেন সায়মনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম। ফোরামের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা মল্লিক এবং সাধারণ সম্পাদক এস এম আব্বাস এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’

এছাড়া এস এ টিভির সাংবাদিক বাতেন বিপ্লবকে হত্যার হুমকির ঘটনায় এডুকেশন রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফেরামের (বিইআরএফ) সক্রিয় সদস্য ও আরটিভির সাংবাদিক সোহেল রানা এবং ক্যামেরাপারসন নাজমুল হোসেনকে মুগদা মেডিক্যাল কলেজ হাসাপতালে পেশাগত দায়িত্ব পালনের সময় এক ওয়ার্ড বয়ের নেতৃত্বে ৮-১০ জনের একটি গ্রুপ সংঘবদ্ধভাবে হামলা চালায়।