শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এ তথ্য জানিয়েছে।
কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত থেকেছে ১ হাজার ৩৯৬ জন, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৬২, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩১, যশোর শিক্ষা বোর্ডে ৪৬৩, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৪৭৭, সিলেট শিক্ষা বোর্ডে ৩১৮, বরিশাল শিক্ষা বোর্ডে ৩৯০ জন এবং দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৮৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ১ হাজার ৬২১ জন।
এদিকে বহিষ্কার হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে একজন, বরিশালে ৩ জন এবং দিনাজপুরে একজন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।