জোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, 'বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের একক আধিপত্য রয়েছে। তাই আমরা ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু ছাত্রলীগ আমাদের দাবির বিরোধীতা করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় প্রশাসন ছাত্রলীগের দাবিই মেনে নিয়েছে।’
ওবায়দুল কাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছিলেন, ডাকসুর ভোটকেন্দ্র হলের মধ্যেই হবে। এ বিষয়ে কথা বলার তিনি কে? তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায়, বিশ্ববিদ্যালয়ে কতটুকু স্বায়ত্তশাসন আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ধরনের বক্তব্যের প্রতিবাদ লিপি পাঠানোর দাবি জানাচ্ছি।’
প্রগতিশীল ছাত্রজোট নেতারা জানান, তারা স্মরকলিপির মাধ্যমে উপাচার্যের কাছে যে দাবি জানিয়েছেন, তা উপাচার্য বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তবে ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে উপাচার্য অবহিত নন বলে তাদের জানানো হয়েছে।