বিএসএমএমইউ’র বি ব্লকের সামনের বটতলায় র্যালি ও সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যানসার (অনকোলজি) বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগ।
সমাবেশে উপাচার্য বলেন, “দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমি আছি এবং আমি থাকবো’ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানসার রোগীদের পাশে আমরা সবাই আছি এবং থাকবো। ক্যানসার প্রতিরোধের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকবো।”
ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।