এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
এর আগে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় এক মুক্তিযোদ্ধার সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত বছরের ৫ আগস্ট খারিজ করেন নড়াইলের আদালত। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে আদালত ২০১৮ সালের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।
অন্যদিকে, ২০১৬ সালের ৫ জানুয়ারি এবি সিদ্দিকীর করা মামলায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত ২০১৮ সালের ৭ আগস্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন। এরপর খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৮ সালের ১৪ আগস্ট আদালত তাকে ছয় মাসের জামিন দেন।
মঙ্গলবার উভয় মামলায় হাইকোর্টে পুনরায় জামিন বিষয়ে এক আবেদনের শুনানি শেষে আরও এক বছর জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন হাইকোর্ট।