র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-১ (র‌্যাব) এর দুটি পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুর থেকে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকা থেকে আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রী (৯) ধর্ষণ মামলার আসামি ইমাম আব্দুল্লাহ আল মামুনকে (৪২) গ্রেফতার করা হয়। অন্যদিকে টঙ্গী থেকে গাজীপুরের শরিফপুর এলাকায় শিশু ‍‍(৫) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মো. রিফাতকে (১২) গ্রেফতার করা হয়।

দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।