বিমান বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ করেছে। তাকে বিমান থেকে ধরে আনা হচ্ছে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ‘চট্টগ্রামে জরুরি অবতরণ করা বিমানটি ঘিরে রেখেছে পুলিশ’