বেসরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়

 বেসরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরিপত্র

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে নিয়োগের ক্ষেত্রে নতুন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নতুনভাবে নির্ধারণ করা শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সোমবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে।

এ সরকারের আগের মেয়াদে গত ২৮ আগস্ট সাময়িকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় ছয় মাস বন্ধের পর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের সুযোগ সৃষ্টি হলো।

মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রতিস্থাপন করা হলো।

বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত পরিপত্র

স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা

স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতা

স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, ডিগ্রি কলেজের অধ্যক্ষ অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের উপাধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতা

অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কলেজে উপাধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ নিয়োগে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (পাস) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে স্নাতক (পাস) অথবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনও একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

কলেজে উপাধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত। অথবা এমপিওভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পরিপত্রের পিডিএফ