শুক্রবার রাজধানীর রমনায় আইইবির সদর দফতরের কাউন্সিলর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে চার দিনব্যাপী কনভেনশনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচি ও সেমিনারের মধ্য দিয়ে আগামী মঙ্গলবার এ অনুষ্ঠান শেষ হবে।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এতে আরও উপস্থিত ছিলেন– আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মো. মনজুরুল হক মঞ্জু, প্রকৌশলী এমএন সিদ্দিক, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী মামুনুর রশিদ এবং আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার প্রমুখ।