গুলশান লেকে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

 

 

 

 

গুলশান লেকে শুরু মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর বাড্ডা-গুলশান লেকের জলাধার পরিষ্কারে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে গুলশান সোসাইটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে সংগঠনটির সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশান-২ এর লেকপাড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

গুলশান সোসাইটির সেক্রেটারি জেনালেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ বলেন, ‘এ লেক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। ঢাকা শহরকে বাসযোগ্য করতে লেক বাঁচাতে হবে। শুধু লেক নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি শহর উপহার দিতে পুরো ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে।’

গুলশান লেকে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

এর আগে  গুলশান সোসাইটির সঙ্গে গত বছরের ১০ জুলাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা চুক্তি অনুযায়ী গুলশানের  সবগুলো লেকের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের দায়িত্ব গুলশান সোসাইটিকে দেওয়া হয়।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গুলশান সোসাইটির লেক কমিটির প্রধান ইভা রহমান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ হাসেম, কনভেনার জোন ৪ মাহফুজুল আলম রোমেল, গুলশান-বারিধারা-বনানী লেকের প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদ মারুফ শুভ, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকসান্দ, ওয়াটার এইডের ম্যানেজার ফায়সাল আব্বাস প্রমুখ।