২০১৯-২০ মেয়াদের কমিটির জন্য দুই দিনব্যাপী ভোটগ্রহণ করা হয়। বৃহস্পতিবার (৭ মার্চ) ৪ হাজার ৭২২ জন ও তার আগে ২৭ ফেব্রুয়ারি প্রথম দিন ৪ হাজার ৬৪২ জন ভোট দেন।
২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ওই দিনের ভোট বৃহস্পতিবার (৭ মার্চ) নেওয়া হয়।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।