সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল জানান, শনিবার (৯ মার্চ) ঢাকা মহানগরীর মুগদা এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোলা ড্রাগ হাউজ, ঢাকা ড্রাগ হাউজ ও রানা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফ্রিজের একই চেম্বারে রান্না করা মাছ-মাংসের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে নিউ ইসলামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে মুগদা থানা পুলিশ সহযোগিতা করেছে।