আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী সিদ্দিক উল্যাহ মিয়া। পরে এ বিষয়ে তিনি জানান, এনটিআরসিএ -এর সনদ পাওয়া ১৬৬ জনের রিট পিটিশনের যৌথ শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ কয়েকটি নির্দেশনা দিয়ে চূড়ান্ত রায় দিয়েছিলেন। কিন্তু এনটিআরসিএ রায়ের নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা করেন।
মো. সেলিম রেজা, সুলতান মাহমুদ, ইয়াকুব আলী ইমন, সঞ্জয় দাস, শাকিলা সুলতানা, উম্মে সালমাসহ ২৪৫ জনের করা ওই আদালত অবমাননার মামলার শুনানিতে আদালত এই রুল জারি করেন।