ঢামেকে হাজতির মৃত্যু

হাজতির মৃত্যুঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তরিকুল ইসলাম তারেক (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জে) তিনি অসুস্থ বোধ করেন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘কেরানীগঞ্জে অসুস্থ বোধ করলে কারা কর্তৃপক্ষের নির্দেশে দুপুর দেড়টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
মৃত তরিকুল ইসলাম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার লম্বাবাগ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় তার পরিবারের সদস্যরা থাকেন। তিনি পাথরের ব্যবসা করতেন। তার দুই মেয়ে এক ছেলে রয়েছে। তার স্ত্রীর নাম সাবিহা আক্তার।