ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় মতিন হোটেলকে ৫ হাজার, চাঁদপুর হোটেলকে ৫ হাজার, ইউসুফ হোটেলকে ৫ হাজার, ইব্রাহিম হোটেলকে ৫ হাজার, বর্দ্দা হোটেলকে ৫ হাজার, রুবেল হোটেলকে ৫ হাজার, হান্ডি বিরিয়ানিকে ৩০ হাজার, রেড ফ্লিম রেস্টুরেন্টকে ১৫ হাজার, হ্যাং আউট রেস্টুরেন্টকে ৩০ হাজার, বরিশাল হোটেলকে ২০ হাজার, হট অ্যান্ড টেস্টিকে ২০ হাজার, মতিমহল রেস্তোরাঁকে ৫ হাজার, খাদিজা খাবার ঘরকে ৫ হাজার, হাজি বিরিয়ানিকে ৫ হাজার, দাদা হোটেলকে ৫ হাজার, আলী আহমেদ খাবার ঘরকে ৫ হাজার, মিশির স্টোরকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারায় শর্মা কিংকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।