৪০ প্রাথমিক শিক্ষককে রাজধানীতে বদলি

বদলির আদেশ
দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন সহকারী শিক্ষককে রাজধানীতে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২৫ মার্চের আদেশটি বুধবার (২৭ মার্চ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) শেখ জসিম উদ্দিন আহাম্মেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, শূন্য পদের বিপরীতে তাদেরকে বদলি করা হলো।

বদলির আদেশ এর আগে গত ২৪ জানুয়ারি একযোগে ৩০ জন সহকারী শিক্ষককে একযোগে বদলি করার পর মন্ত্রণালয়ের নির্দেশে তা স্থগিত করা হয়। কারণ হিসেবে বলা হয়, অনিয়মের অভিযোগ উঠেছিল। ওই আদেশ স্থগিতের প্রায় দুই মাসের মাথায় একযোগে ৪০ জন শিক্ষককে বদলি করে রাজধানীতে আনা হলো। 

প্রাথমিকের সহকারী শিক্ষক বদলি আবেদন জমা দেওয়ার দীর্ঘ লাইন গেট ছেড়ে বাইরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে দুইশ শূন্য পদের বিপরীতে বদলির জন্য ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আর প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে বদলির আবেদন জমা দেওয়া হচ্ছে।