জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল এ জরিমানা করেন।
মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভিআইপি ফার্মেসিকে ২০ হাজার, এন বি ফার্মাকে ২০ হাজার, সানজিদা ফার্মেসিকে ২০ হাজার ও সুরাইয়া হাসপাতাল ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানে (বাজার তদারকি) মুগদা থানা পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা করেছে বলে তিনি জানান।