কমিটির সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, আইন কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি। কমিটিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
শনিবার বিকেলে গুলশান-১ এর কাঁচাবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ব্যবসায়ীদের জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর এই মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অগ্নিনিরাপত্তা বিষয়ে কাউকে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন