টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের নেতারাজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুতফর রহমানের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার তার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৩০ মার্চ মারা যান শেখ লুতফর রহমান।

এ দিন লুতফর রহমানের কবরের পাশে ও বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়। বাদ জোহর বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদে শেখ লুতফর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ মাওলানা নওয়াব আলী দোয়া মোনাজাত পরিচালনা করেন। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অন্যদিকে, বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের নব নির্বাচিত কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

শনিবার দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না, কোষাধ্যক্ষ মারুফ মিয়ার নেতৃত্বে নেতারা সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আশরাফ হোসেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের স্ট্রিয়ারিং কমিটির সদস্য ড. মো. তৌহিদুল ইসলাম, মো. তফিকুল ইসলাম, আ ন ম তোফায়েল হোসেন, মো. মশিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ডা. সরকার মো. নোমান, সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।