বুধবার (৩ এপ্রিল) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘বেসিক ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন’শীর্ষক এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক আনম আল ফিরোজ, পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, কাজী শফিকুল আলম, গোলাম শাহরিয়ার চৌধুরী ও উপপরিচালক মো. মাসুদুর রহমান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেন। এ সময় পুলিশ সদস্যদের অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশন সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়। অর্থ পাচার সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান ও তদন্তে জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতা কীভাবে পাওয়া যায়, তাও জানানো হয়। ব্যাংকিং সেক্টরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া বিস্তারিত জানানো হয় পুলিশ সদস্যদের।