বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ২

 

দুদকবেসিক ব্যাংকের প্রায় ৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ এপ্রিল ) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলো, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিম ও বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার।

দুদক জানায়, টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ফৌজদারি মামলায় মোট আসামি ৮ জন। এদের মধ্যে দুজন গ্রেফতার হলো। এডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মশিহুর রহমান সরকার সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন।