সিরোপ্টমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের নতুন কমিটি

 

সিরোপ্টমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের নতুন কমিটিসিরোপ্টমিস্ট (Soroptimist) ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকার (২০১৯-২১) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সাবেক সভাপতি অধ্যাপক দিলারা চৌধুরী নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। 

৯ এপ্রিল ঢাকার একটি হোটেলে এই ক্লাবের ৩৬তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক দিলারা চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড. আরিফ রহমান, ভাইস চেয়ারম্যান ড. শামিম করিম, প্রফেসার ড. জাহান-ই-গুলশান, প্রফেসর নাজিম হাসিম, সাধারণ সম্পাদক মুসফিক জেবান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিয়া ইসলাম, কোষাধ্যক্ষ সম্পাদক ফারহান আলম,  গণমাধ্যম ও প্রচারণা সম্পাদক অধ্যাপক দিলারা চৌধুরী।

সারাবিশ্বে নারী ক্ষমতায়ন ও শিশুদের অধিকার রক্ষায় এই সংগঠন কাজ করে আসছে। ১৯৮৪ সালে এই সংগঠন গঠিত হয়।