ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে ফারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের মা, মেয়ে ও দুই ছেলে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মা ফাতেমা বেগম (৩৫), ছেলে সাফায়ান (৫) ও ছেলে রাফি (১১) মারা যায়। পরে শুক্রবার রাতে মারা গেল ফারিয়া।