এ-সংক্রান্ত মামলায় আসামি হেমায়েতের জামিন আবেদনের শুনানিকালে সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ মিয়া বাদশা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ১৯৯৮ সালের ডেমরা থানায় দায়ের করা হযরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কানন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আজ সেই জামিন আবেদনের শুনানির সময় ১৯৯৮ সালের মামলার বিচারকাজ এখনও শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। এতদিনেও মামলার বিচাকাজ শেষ না হওয়ায় ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেন হাইকোর্ট।