জঙ্গি আস্তানাটি যেমন (ফটো স্টোরি)

 

রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় ১৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষ হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে ওই আস্তানা থেকে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালে নিয়ে যায় পুলিশ। এর মধ্য দিয়ে শেষ হয় অভিযান, এলাকাবাসীর মনে ফিরে আসে স্বস্তি।
জঙ্গি উপস্থিতির খবর পেয়ে রবিবার দিবাগত রাত ৩টার দিকে ওই আস্তানা ঘিরে ফেলে র‌্যাব-২। এরপর চলে গুলি, বিস্ফোরণ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সফল এই অভিযানের নানা মুহূর্ত ধরা পড়েছে বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি, রাফসান জানি ও সাজ্জাদ হোসেনের ক্যামেরায়...

এই বাড়িতেই আস্তানা গেড়েছিল জঙ্গিরা

এই বাড়িতেই আস্তানা গেড়েছিল জঙ্গিরা।

12

জঙ্গি আস্তানার অদূরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান।

7

অভিযানের একপর্যায়ে জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত টিনশেড বাড়িটিতে আগুন লেগে যায়।

2

আগুন্ নেভাতে ফায়ার সার্ভিসের তৎপরতা।

18

আগুন লাগার পর ও অভিযান শেষে আস্তনার অবস্থা।

17

আস্তানার ভেতর আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র।


19

জঙ্গি আস্তানা থেকে উদ্ধার পিস্তল, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র।

১৫

আস্তানা ঘিরে দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী।

এ-সংক্রান্ত খবর পড়ুন... 

র‍্যাবের অভিযানের মধ্যেই জ্বলে উঠলো ‘জঙ্গি আস্তানা’

দুই থানার ঠেলাঠেলিতে তথ্য ফরম নেন না বসিলার বাড়িওয়ালারা

‘জঙ্গি আস্তানায়’ বোম্ব ডিসপোজাল ইউনিট

বাসাটি মাস দেড়েক আগে ভাড়া নেয় দু'জন

বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে এক বাসা ঘিরে রেখেছে র‌্যাব