আটক ব্যক্তিরা হলো— রিয়াদ হোসেন ওরফে রবিন (২২) এবং মো. সুজন (২২)। এসময় তাদের কাছ থেকে ১টি ধারালো চাকু, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ছিনতাইকারী রিয়াদ হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ছোটসাপমারা গ্রামের মৃত শাকিব হোসেনের ছেলে। এবং মো. সুজন কুমিল্লা জেলার তিতাস থানার জসতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঢাকায় তারা রামপুরা থানার বৌবাজার আদর্শ গলিতে (ভাসমান) বসবাস করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূইয়া বুধবার (১ মে) বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে মালিবাগ চৌধুরীপাড়া থেকে আদের আটক করে র্যাব-৩।
তিনি জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, রাজধানীর খিলগাঁও, রমাপুরা এবং শাজাহানপুর এলাকায় তারা দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। তাদের
বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।