বুধবার (২৯ মে) দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কর অঞ্চল রংপুরের (সার্কেল-১৪, কুড়িগ্রাম) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম, সার্কেল-৪, নীলফামারীর উচ্চমান সহকারী মো. ফিরোজ জামান, সার্কেল-২০, পঞ্চগড়ের নিরাপত্তা প্রহরী মো. রাজেকুল ইসলাম, সার্কেল-১৫, লালমনিরহাটের প্রধান সহকারী মো. আব্দুল মজিদ, সার্কেল-৯ দিনাজপুরের অস্থায়ী অফিস সহকারী নীরেন্দ্র চন্দ্র সরকার, সার্কেট-৮, দিনাজপুরের অস্থায়ী অফিস সহকারী মো. আক্তারুজ্জামান ওরফে আপেল এবং সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখার ক্যাশিয়ার হাবিবুর রহমান হাবিব। এদের মধ্যে তিনজনকে দিনাজপুর এবং অন্যদের কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে গ্রেফতার করা হয়।
গত ১৬ মে থেকে ২০ মের মধ্যে এই সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।