এক ঘণ্টা বন্ধ থাকার পর নৌযান চলাচল স্বাভাবিক

সদরঘাটে যাত্রীদের ভিড় (ফাইল ফটো)

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে নৌযান চলাচল একঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। রবিবার (২ জুন) কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বেলা ১১টা থেকে একঘণ্টা বন্ধ থাকার পর ১২টার দিকে পরিবেশ স্বাভাবিক হলেও নৌযান আবারও চালু করা হয়। বর্তমানে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।’